
আল মাহমুদ দোলন,পঞ্চগড়: পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের স্থলবন্দর বাংলাবান্ধা।
এ সময় স্থলবন্দরটিতে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে এমনটা জানিয়েছেন বাংলাবন্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ঈদুল ফিতর, এবং বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ ৮ এপ্রিল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মোট ৮ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন বাংলাদেশে আমদানি-রফতানিকারক গ্রুপের ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট ইম্পোর্টার অ্যান্ড অয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান। ৮ এপ্রিল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ এপ্রিল সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রফতানি পূর্বের ন্যায় চলমান থাকবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন ওসি অমৃত অধিকারী বলেন, ঈদ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক