
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতায় চুনতি রেঞ্জের চকরিয়া বানিয়ারছড়া বনবিটের নাকের ডগায় প্রতিনিয়ত গড়ে উঠেছে অসংখ্য অবৈধ বসতি।
স্থানীয় বিট ও রেঞ্জার অফিসকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ এসব পাহাড় কাটা, বনের গাছ নিধন, ও বহুতল ভবন নির্মাণের অভিযোগ আছে। বানিয়ারছড়া থেকে শান্তিবাজার সড়কের পাশে মাহমুদ নগর এলাকায় এমনই একটি ভবন নির্মাণ করছে একটি চক্র।
নুরুজ্জামান শাহ মাজার নাম দিয়ে নতুন ভবন নির্মাণের স্থান পরিদর্শন করে বনবিভাগ। কিন্তু মোটা অংকের টাকার বিনিময়ে বিট ও রেঞ্জারকে ম্যানেজ করার অভিযোগ উঠেছে । তবে নুরুজ্জামান শাহ নামে যার মাজার করছে তার মৃত্যু হয়েছে ১৯৮৮সালে। মৃত্যুর দীর্ঘ ৩৬ বছর পর মাজার নির্মাণের উদ্দেশ্য নিয়ে এলাকায় ধর্মপ্রাণ মুসলমানের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মাজার নির্মাণের মূল হোতা নুরুজ্জামান শাহ,র নাতি শামসুল ইসলাম স্বপন বলেন, দীর্ঘদিন ধরে করবটি জরাজীর্ণ হয়ে পড়ে আছে,তাই ভক্তদের অনুরোধ ও অনুদানের টাকায় মাজারটি নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় বানিয়ারছড়া বিট কর্মকর্তা মো: হাসান বলেন, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি ,কিন্তু কেউ বনের জায়গা দখল করে দালান নির্মাণ করলে ব্যবস্থা নেবো।
হারবাং রেঞ্জার মোহাম্মদ জাকারিয়া বলেন, স্থানীয় বিট অফিসারকে বেশকয়েকবার বলেছি কাজ বন্ধ করার জন্য, কিন্তু বয়োবৃদ্ধ লোক হওয়ায় তেমন কার্যকর ব্যবস্থা নিতে পারে না।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক