হোম » সারাদেশ » উল্লাপাড়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার 

উল্লাপাড়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার 

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্ত ডাকাত দলের ৫ সদস্য কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার দিবারাত্রি ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শ্রীকোলা-পূর্নীমাগাঁতী আঞ্চলিক সড়কের গজারিয়া থেকে ডাকাতি প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গয়হাট্টা ভাগলগাছি গ্রামের সুজন মিয়া (৩১),গয়হাট্টা পারকুল গ্রামের আবু আক্কার সিদ্দিক (২০),মনিরুজ্জামান (২৫),বেলকুচির সূবর্ণসারা গ্রামের জুবায়ের হোসেন(৩০),সিরাজগঞ্জ সদর রায়পুর পশ্চিমপাড়া গ্রামের হাসিরুল ইসলাম (২৯)।
শুক্রবার বেলা ২ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত। এরা বিভিন্ন সময় অস্ত্রের মুখে সাধারণ মানুষ কে জিম্মি করে টাকা আদায় করে।  তিনি আরো জানান এদের নামে ইতিপূর্বে বিভিন্ন অস্ত্র, ডাকাতি, ছিনতাই মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কে মামলার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!