
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে লিপন রায়কে সভাপতি ও রাফিউল হোসেন সম্পদকে সাধারণ সম্পাদক করা হয়। ১৬ মার্চ (শনিবার) লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাশেদ জামান ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় সাংগঠনিক গতিশীলতা বৃৃদ্ধির লক্ষে আগামী ১ বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, গত ২০২২ সালের ২১ জুলাই উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়। দীর্ঘ সময় হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কমিটি ছিল না। ঘোষিত কমিটির মাধ্যমে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগে গতিময় হবে এমন অভিমত স্থানীয় ছাত্রলীগের।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য