
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে গ্র্যাজুয়েট প্রাইভেট প্র্যাকটিশনারদের সাথে নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল জয়পুরহাট টিবি কন্ট্রোল কর্মসূচির সহযোগিতায় এবং জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে এ মিটিং অনুষ্ঠিত হয়। ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ক্তুলসী চন্দ্র রায়।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র কনসালটেন্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ শামসুজ্জোহা,বক্ষব্যাধি কনসালটেন্ট ডাঃ আমানুল্লাহ চৌধুরী, পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ অলিউজ্জামান।
ব্র্যাকের পক্ষে চলমান কার্যক্রম ও ২০২৩ সালের প্রতিবেদন উপস্থাপন করেন টিবি, বি এইচ পি ব্যবস্থাপক শাহিনুর রহমান। বক্তারা জয়পুরহাট জেলাকে যক্ষামুক্ত করার জন্য একযোগে কাজ করার জন্য অঙ্গীকারা বদ্ধ হন।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩