
টঙ্গী প্রতিনিধি: গাজীপুর মহানগরের ৩৯ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হায়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৬ তলা ভবনের উদ্বোধন, গাজীপুর ২ আসনের সংসদ সদস্যকে সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বুধবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি’র সভাপতিত্বে এ অনুষ্ঠানটি বিকাল ৩ টায় উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব আলহাজ্ব জাবেদ ইকবাল। সন্ধ্যার পর বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচছার মধ্যদিয়ে গাজীপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি কে গণ সংবর্ধনা দেওয়া হয়।
এরপর আলোচনা সভায় সহকারী শিক্ষক সফিকুল আলম স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, পুবাইল থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান শিরিষ, এক্সিসলিংক প্রোপ্রারটিজের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান পারভেজ, নিউ মুন্নু টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, সিটির ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক হাজী আবুল কাশেম মেম্বার, সদস্য সচিব সাবেক ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর আলম মৃধা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক শামীম আলম মৃধা, বিদ্যালয়ের জমিদাতা রতীশ কুমার পৈত, শিক্ষক প্রতিনিধি মোক্তাদির রহমান ওমাহমুদা আক্তার, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পারভীন আক্তার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জান্নাতুন নাহার, প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন, দাতা সদস্য আবু বক্কর সিদ্দিক হাওলাদার সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এরপর ৬ তলা বিশিষ্ট নবনির্মিত শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক নামক ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য সংগীত শিল্পীদের পরিবেশিত গান উপভোগ করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অতিথি, অভিভাবকবৃন্দ ও ছাত্রছাত্রীরাসহ এলাকাবাসী।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা