
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু ঘটেছে। বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু শাহাদাত হোসেন (৮) সাতপোয়া ইউনিয়নের নগদা বাঘমারা গ্রামের রঞ্জু মিয়ার পুত্র বলে জানাগেছে।
পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের নগদা বাঘমারা গ্রামের রঞ্জু মিয়ার পুত্র শাহাদাত হোসেন বুধবার সকালে বাড়ী থেকে স্থানীয় নূরানী মাদ্রাসায় যাচ্ছিল। নগদা মসজিদ এলাকায় সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী ইঞ্জিনচালিত অটোরিকশা তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শিশু শাহাদাত হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী ধানাটা-আদ্রা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। নিহতের চাচাত ভাই নয়ন মন্ডল বলেন, আমার আপন চাচাতো ভাই আজ সকাল ৯ টায় রোড এক্সিডেন্টে (অটোর ধাক্কায়) মারা গেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান কালেরকণ্ঠকে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য