
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : রমজান উপলক্ষে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সিরাজগঞ্জ শহরের সাগরিকা ট্রেডার্স। বুধবার (০৬ মার্চ) সকালে সরিজমিনে গিয়ে দেখাযায়, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের জন্য গত ১৯ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ পৌরসভায় সিদ্ধান্ত অনুযায়ী সাগরীকা ট্রেডার্স-এ সকল পণ্য মূল্য ছাড়ে পাইকারী দামে বিক্রয় করা হচ্ছে বলে জানিয়েছেন সাগরীকা ট্রেডার্স এর সত্বাঅধিকারি সাধন কুমার। সাধন কুমার জানায়, রমজানে প্রতিদিন সকাল থেকে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে।
তিনি আরো জানান, শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, সিরাজগঞ্জের মানুষের কল্যানের ব্রত নিয়ে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয়ের মাধ্যমে ভোক্তাসাধারণের সেবায় এগিয়ে এসেছে সাগরিকা ট্রেডার্স। মাস জুড়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি