
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী পানাইল ইউনাইটেড একাডেমীর অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শেখ ফারুক আহমেদ সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৬৭ জন ভোটারের মধ্যে ৩৪৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন ৪ জন। ২১২ ভোট পেয়ে প্রথম হয়েছেন মুন্সি ইকবাল হোসেন, ১৮৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. মশিউর রহমান, ১৬৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. হুমায়ুন মোল্যা ও ১৬০ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. লিয়াকত হোসেন।
অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুন্নাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. চম্পা বেগম ১২৯ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য