
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (২৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর থানার উপ- পরিদর্শক (এসআই) সাইফের নেতৃত্বে এএসআই আলামিন, হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাবলু সরকারের চাতালের সামনে পাকা রাস্তার উপরে বিক্রি করার সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ সময় তার নিকট থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে । গ্রেপ্তারকৃত ব্যক্তি বগুড়া কাহালু উপজেলার প্রদাবপুর গ্রামের শ্রী সুশীল ভৌমিকের ছেলে শ্রী সুমন ভৌমিক (২৬)। দীর্ঘদিন থেকে সে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন শেরপুর থানার পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার উপ- পরিদর্শক (এসআই) সাইফ আহমেদ জানান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করতেছে তখন আমি ও এএসআই আল আমিন ও হাবিবুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ভাবে সেখানে গিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) এস,এম রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বগুড়া থেকে এক মাদক ব্যবসায়ী এখানে এসে মাদক বিক্রি করিতেছে তাৎক্ষণিক এসআই সাইফ এর নেতৃত্বে ফোর্স পাঠিয়ে তাকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। পরে তারকেশ কাছ থেকে ৪০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে ৩৬ (১) ১৪(খ) ধারা মোতাবে শেরপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আগামীকাল বুধবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি