
রবিউল হাসান লায়ন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদ্যাপন উপলক্ষে জামালপুরে সরিষাবাড়িতে অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন ও লাইব্রেরির যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা আব্দুর রেজ্জাক খান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণগ্রন্থাগার অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুবকর সিদ্দিক।
অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের পরিচালক রেজাউল করিম ভূইয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান বাদলের সঞ্চালনায় এসময় জেলা প্রশাসক মো. শফিউর রহমান, সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জামালপুরের কৃতি সন্তান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) এর চেয়ারম্যান মো. মনিরুজ্জামান বাদলের লেখা “সাদা শাপলার হাসি” ও “বঙ্গনামা” বই দুটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় গ্রন্থগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এর আগে অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি