
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোচীফঃ ‘অন্ধজনে দেহ আলো’ এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারারা উপজেলার তাহেরপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের সার্বিক সহযোগিতায় বিণামূল্যে ৩৮ তম চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টার দিকে হরিতলা রিক্রিয়েশন ক্লাবের এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বুলু ও মোঃ সোহেল রানার সঞ্চালনায়,সভাপতি এস.এম. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ ( বাগমারা) আসনের সংসদ সদস্য ও ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃআবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন,তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র খন্দকার শায়লা পারভীন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,জেলা পরিষদ সদস্য আবু জাফর,তাহেরপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ এস এম জিয়া উদ্দিন টিপু,তাহেরপুর ডিগ্রি কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন,পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আযুব আলী সরদার,সাবেক ব্যাংক ম্যানেজার আব্দুস সাত্তার,অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওঃ মোঃ জহির উদ্দিন,মুক্তিযোদ্ধা সুনীল কুমার দাশ,তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র আইসি সোহাইল রানা,বাগমারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর,বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু,ভবানীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মর্জিনা প্রমুখ।
উল্লেখ,এবারের চক্ষু শিবিরে বাগমারা উপজেলা সহ আশেপাশের এলাকার প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা ওষুধ ও চশমা প্রদান এবং প্রায় ৫ শত রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।
ঐতিহ্যবাহী, সুপ্রাচীন এই ক্লাব বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নানামুখী মানবিক কাজ করে থাকে। এই ক্লাবের রয়েছে, খেলাধুলার সামগ্রী, দ্বিতল মার্কেট, মসজিদ,সমৃদ্ধ পাঠাগার।চিকিৎসা সেবায় সার্বিক ব্যবস্থাপনায় আনছার আলী পরিচালক প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম।
এছাড়াও বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল জ্যোতিনগন্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট মৎস ব্যবসায়ি জাবের আলীর উদ্দোগে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা