
আওয়াজ অনলাইন : বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মিরপুরের তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলী পার্কে সারা দেশ থেকে আগত সংগঠনের হাজারো সদস্যদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার মোহাম্মাদ বাহার উদ্দিন এর সভাপতিতে আয়োজিত বার্ষিক বনভোজন মিলন মেলায় পরিনত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুর হোসেন শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা ১৬আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের উপদেষ্টা আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম মানিক প্রমুখ।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মাদবর মোহাম্মদ আলা উদ্দিন বাবু বলেন অনেক সময় মালিক শ্রমিক একে অপরের ওপর ক্ষোভ থাকে। আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই, এই সেক্টর কে উন্নত করতে চাই, যারা এই সেক্টরে অবহেলিত অবস্থায় আছে তাদেরকে দারিদ্র্য সীমা থেকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা সম্পন্ন একজন কর্মী হিসেবে তৈরী করে দেশের সম্পদে রূপান্তরিত করাটাই আমাদের মূল লক্ষ্য। এসময় সংগঠনটির সাংগঠনিক লাভলু শেখ, সহ সাংগঠনিক সম্পদক আবুল কাশেম সহ সংগঠনটির অন্যান্য কেন্দ্রীয় ও উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৮ সালে সংঠনটির কার্যক্রম শুরু হলেও ২০১৯ সালে ১৬ডিসেম্বর সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে দেশের ৬৪ জেলায়।রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের”আমাদের মূলনীতি আর এসি মালিক শ্রমিকদের উন্নতি”

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২