
আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধায় দেড় বছরে কুরআন হাফেজ দুইজন ছাত্রকে রাজকীয়ভাবে বিদায় দিলেন মাদরাসা কমিটি।
শনিবার সকালে দিঘীরহাট নুরুল উলুম নুরানী হাফিজিয়া মাদরাসায় বিদায় অনুষ্ঠান ঘিরে হাফেজ দুইজন ছাত্রকে ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী। মাদরাসা কমিটি ও শিক্ষক হাফেজ ছাত্র দুইজনকে ফুলের মালা পরিয়ে বিভিন্ন উপহার সামগ্রী হাতে তুলে দেন।
আয়োজকরা তাদেরকে সুসজ্জিত মাইক্রোবাসে বসিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে। এসময় উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন,মাদরাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক,কমিটির সভাপতি আব্দুস সামাদ বাচ্চু, সম্পাদক শামসুল হক বাবু,শিক্ষক হাফেজ ইমানুর রহমান।
হাফেজ ছাত্র দুইজন হলেন,পাটগ্রমা উপজেলার কুচলিবাড়ী গ্রামের শামসুল হক এর ছেলে মো: রমজান আলী ও সফিকার রহমান এর ছেলে মো: আব্দুর রহমান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য