হোম » সারাদেশ » জয়পুরহাটে বিএনপির লিফলেট বিতরণ 

জয়পুরহাটে বিএনপির লিফলেট বিতরণ 

জয়পুরহাট প্রতিনিধিঃ ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে জয়পুরহাট জেলা বিএনপি’র উদ্যোগে  লিফলেট বিতরণ করা হয়েছে। 
‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ এই স্লোগানকে  নিয়ে শনিবার বেলা ১২ টায় জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়।
এসময়  উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপি’র আহবায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য ও জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সিআইপি আনোয়ারুল হক আনু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জেলা তাতীঁ দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন,  যুব দলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য বেলায়েত হোসেন বেনু, আতিকুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাসান উদ্দীন তুষার, শহর ছাত্র দলের আহবায়ক গোলাম মাহফুজ শুভসহ বিভিন্ন  অংগ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!