
মোঃ রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট সহ নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশন থেকে মতিবুল ইসলাম মতি (৪০) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
আজ বুধবার (১৪ই ফেব্রুয়ারী) বিকেলে ডোমার রেলওয়ে স্টেশন এলাকা থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের ৫টি টিকিট ও ১টি মোবাইল সহ তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মতিবুল ইসলাম মতি (৪০) ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম চিকনমাটি স্টেশনপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ শাফিউর রহমান স্বাধীন। তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের অভিযানে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি টিকিট সহ তাকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম জানান, টিকিট কালোবাজারির এক সদস্যকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৫টি টিকিট ও ১টি মোবাইল সহ গ্রেপ্তার করা হয়েছে। কালোবাজারির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রজু হয়েছে। আসামীকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। টিকিট কালোবাজারিদের ধরতে এই অভিজান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য