হোম » সারাদেশ » দেওয়ানগঞ্জে ভূমিহীন সেজে অন্যের বসত ভিটা দখলের পায়তারা

দেওয়ানগঞ্জে ভূমিহীন সেজে অন্যের বসত ভিটা দখলের পায়তারা

রবিউল হাসান লায়ন:  জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভূমিহীন সেজে ৮০ বছর ধরে বসবাস করা অন্যের ভূমি দখলের পায়তারা চলছে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দির গ্রামের স্থায়ী বাসিন্দা রকিবুজ্জামান মাস্টারের ছেলে জয়নুল আবেদিন ও তার পরিবার ৮০ বছর যাবত বাহাদুরাবাদ মৌজার বি আর এস খতিয়ান নং-১ ও দাগ নং ১০৮০৫ ও ১০৮০৪ এ যথাক্রমে ১৩ শতাংশ ও ১১ শতাংশ (মোট ২৪ শতাংশ) জমিতে পিতা ও পরবর্তীতে দখল সূত্রে আধাপাকা বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। কিন্তু গত ২৩.০২.২০২২ তারিখে তার চাচাত ভাই মোঃ রেজাউল হক করিম নিজেকে ভূমিহীন সাজিয়ে তথ্য ও সত্য গোপন করে উক্ত ১০৮০৫ নং দাগের ১৩ শতাংশের মধ্যে ০৫ শতাংশ ১০৮০৪ নং দাগের ১১ শতাংশের মধ্যে ০৭ শতাংশ জমি (মোট ৫+৭=১২ শতাংশ) এবং তাহার দখলে থাকা ১০৮০৬ নং দাগের ১৩ শতাংশ সহ মোট ২৫ শতাংশ জমি ৪০ (xii) ২০১৪-২০১৫ নং ভূমিহীন হিসেবে বন্দোবস্ত নেয়।

প্রকৃতপক্ষে  রেজাউল হক করিম ভূমিহীন নয়। রেজাউল করিমের নামে বাহাদুরাবাদ মৌজায় ২৮১২ নং দলিলমূলে ০.৩২৫ একর, ১৯২৪ নং দলিলমূলে ০.১৫ একর এবং দেওয়ানগঞ্জ পৌরসভাস্থ ঢুকাইবাড়ী মৌজায় ৩৫৫১ নং দলিলমূলে ০.০৩৪১ একর জমিসহ পাকাবাড়ি রয়েছে। এছাড়াও ভূমিহীন বন্দোবস্ত গ্রহীতা মোঃ রেজাউল হক এর পিতা মৃত ১১৩৪, ১১৩৯, ১১৪০ (২১৮৭০১৮+০.৫০+১.০৯+০.৩৫+০.২৮৫০+০.২৮৫০+০.০৩৫০+০.৩৯+০.৫০+০.৩৫) = ৬.১২৫০ আমিরুজ্জামানের বাহাদুরাবাদ মৌজায় ১১২৭, ১১২৮, ১১২৯, ১১৩০, ১১৩১, ১১৩২,১১৩৩, খতিয়ান সমূহে যথাক্রমে একর ভূমি রেকডমূলে প্রাপ্ত রয়েছে। ভূমিহীন বন্দোবস্ত গ্রহীতা মো: রেজাউল হক উক্ত ভূমি হতে পৈত্রিক ওয়ারিসমূলে ১.০২ একর ভূমিও প্রাপ্ত রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এছাড়াও বন্দোবস্ত গ্রহীতার কয়েক একর কৃষি-অকৃষি জমি, প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংকে কোটি টাকা গচ্ছিত রয়েছে। ভূমিহীন বন্দোবস্ত গ্রহীতার স্ত্রী একজন সরকারি চাকুরিজীবী।

এঘটনায় জয়নুল আবেদিন জেলা প্রশাসক, জামালপুর বরাবর ২৪.০২.২০২২ তারিখে বাদি হিসেবে ভূমিহীন বন্দোবস্তু মোকদ্দমা বাতিলের দাবিতে আবেদন দাখিল করেন। জেলা প্রশাসক কার্যালয় হতে ভূমিহীন বন্দোবস্তু মোকদ্দমা নং (১) ২০১৪-২০১০ চূড়ান্তভাবে বাতিল এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) দেওয়ানগঞ্জ কে নির্দেশ দেন। কিন্তু জয়নুল আবেদিনকে ভূমিহীন বন্দোবস্ত মোকদ্দমা বাতিলের আবেদন প্রত্যাহার করতে রাজনৈতিক ও পেশী শক্তির প্রভাব খাটাতে থাকে এবং ভূমিহীন বন্দোবস্ত গ্রহীতা মো: রেজাউল হক করিম বাদী জয়নুল আবেদিন ও তার পরিবারের সদস্যদের দখলকৃত বসতভিটা হতে উচ্ছেদ করতে নানা রকম ভয়ভীতি ও হুমকিসহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে।

এছাড়াও জয়নুল আবেদিনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সিআর নং ৬৬(১) তারিখ: ০৮.০২.২০২১ মূলে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে জয়নুল আবেদিন ভূমিহীন বন্দোবস্ত মোকদ্দমা বাতিলের আবেদন প্রত্যাহার না করায় এবং উক্ত মোকদ্দমাটি চুড়ান্ত সিদ্ধান্ত তথা বাতিল হওয়ার অপেক্ষমান থাকায় ভূমিহীন বন্দোবস্ত গ্রহীতা মো: রেজাউল হক করিম গত ১৪.০১.২০২৪ তারিখে বিজ্ঞ দেওয়ানগঞ্জ সহকারী জজ আদালতে বানোয়াট ও ভিত্তিহীন আরেকটি মামলা দায়ের করেন (মো, নং ৮/২০২৪)।  এমতাবস্থায় ভূমিহীন বন্দোবস্ত গ্রহীতার দলিল বাতিল ও অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দান করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বিজ্ঞ আদালতের সুবিবেচনা ও মহানুভবতা কামনা করেন ভুক্তভোগী পরিবার। একই সাথে মামলাটি নিষ্পত্তির জন্য  বিজ্ঞ আদালতের নিকট জোর প্রার্থনা জানান।
জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান জানান, এঘটনায় তদন্ত করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!