
তিনি আরও জানান, নতুন জাত হওয়ায় ক্রেতাদের কাছে চাহিদা ভালো।এই কপি বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। দামও পাওয়া যায় ভালো।
আলমগীর নামের এক চাষী বলেন, সবুজ বাঁধাকপির তুলনায় এই কপি খেতেও স্বাদ বেশি। দেখতেও অনেক সুন্দর। তাই জমি থেকেই কপি বিক্রি হয়ে যায়। আমরা প্রথম চাষ করেছি, দামও বেশ ভালো পেয়েছি। ইচ্ছে আছে আগামীতে আরও বেশি কপি চাষ করার।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. একরামুল করিম বলেন, সব ধরনের রঙিন শাক সবজিতে সবুজগুলোর তুলনায় ভিটামিন বেশি থাকে। ফলে এখন সবুজ শাকসবজির পাশাপাশি এই ধরনের রঙিন সবজি চাষ বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গবেষণায় দেখা গেছে এই কপি ভিটামিন ‘সি’ ও ‘কে’ সমৃদ্ধ। এই কপিতে চর্বি নেই বললেই চলে। পাশাপাশি এই কপি ক্যান্সার প্রতিরোধে খুবই কার্যকরী। ফলে এটি খাওয়া মানবদেহের জন্য খুবই উপকারী।
তিনি আরও জানান, এই কপি চাষে আমরা কৃষিবিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দিচ্ছি। যাতে করে এই কপি চাষ বৃদ্ধি পায়।
রাউতনগর এলাকার কৃষক আইনুল হক জানান, তার জমিতে ভিন্ন কিছু চাষ করার ভাবনা থেকে লাল বাঁধাকপি চাষ করেছেন। রঙিন লাল বাঁধাকপি দেখতে সুন্দর। ভিতরে টুকটুকে লাল ও স্বাদে কিছুটা মিষ্টি হওয়ায় এর চাহিদাও বেশি। এরই মধ্যে বাজারে বিক্রি শুরু করা হয়েছে। এই লাল বাঁধাকপি দেখতে দূরদূরান্ত থেকে লোকজন আসছেন। ৮০-৯০ দিনে কপিগুলো পরিপক্ব হয়ে বিক্রির উপযোগী হয়। অল্প টাকা খরচ করে আমি বেশ লাভ পেয়েছি। আগামীতে আরও বেশি জমিতে এ জাতের কপি’র চাষ করব।
রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলায় প্রথমবারের মতো রঙিন বাঁধাকপির চাষ হয়েছে। প্রথমবার চাষ করেই সফলতা পেয়েছেন কৃষকরা।
তিনি আরও জানান, প্রচুর এন্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন ভিটামিন সি, ই, কে, ফলিক অ্যাসিড, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজসহ বিভিন্ন ধরনের ক্যারোটেনেয়ড সমৃদ্ধ সবজি হচ্ছে বাঁধাকপি। এই সবজি ক্যান্সার ও আলসার প্রতিরোধে কাজ করে।

আরও পড়ুন
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে
গতি পাচ্ছে না দেশের প্রধান শেয়ারবাজার
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান