
আঃ খালেক মন্ডলঃ দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দেশ বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিএনপি – জামায়াতগংরা তার নির্বাচনকে প্রতিহত করতে আগুন সন্ত্রাস চালিয়ে ব্যর্থ হয়ে দেশে বিদেশে তারা নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি বিএনপি – জামায়াতে সকল কর্মকান্ড রুখতে নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীরহাট আদর্শ যুব সংঘের উদ্যোগে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান, কম্বল বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ উপরোক্ত কথাগুলো বলেন।
রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সাপমারা ইউপির বৈরাগীরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ৩২, গাইবান্ধা-৪ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ ফুলেল শুভেচ্ছায় মঞ্চে উপবিষ্ট হন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু,সিনিয়র সহ-সভাপতি হাজ্বী জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু।
সাপমারা ইউপি সদস্য ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়ার আহবানে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য পাপিয়া রায় পাখি, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, ইউনিয়ন আ’লীগের সভাপতি শামীম রেজা মণ্টু, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবর রহমান মুকুল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারিকুল বাশার দুলাল, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন, পিয়ারাপুর আইজিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান প্রমুখ।
সংবর্ধনায় যুব সংঘ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি সহ অন্যান্যদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন। পরে নব-নির্বাচিত এমপি উপস্থিত শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। শেষে উপস্থিত দর্শক শ্রোতারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন গোবিন্দগঞ্জের অতিপরিচিত কণ্ঠ শিল্পী তনু রায় ও মিণ্টু বাউল সহ স্থানীয় শিল্পীরা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক