হোম » সারাদেশ » শরণখোলায় অনিয়মের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

শরণখোলায় অনিয়মের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

মোঃ নাজমুল ইসলাম, সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটে শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম শামীম বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে চার প্রতিষ্ঠানকে ১২০০০ টাকা জরিমানা করেছে সোমবার (২২ জানুয়ারী)দুপুরে উপজেলার রায়েন্দা বাজারে পাঁচ রাস্তায় এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম উপজেলার পাঁচ রাস্তা এলাকায় নিউ সাতক্ষীরা মিষ্টি ঘরকে বাসি মিষ্টি জাতীয় খাবার রাখার অভিযোগে ৫ হাজার টাকা, একই অপরাধে আদি সাতক্ষীরা মিষ্টি ভান্ডারকে ১ হাজার, মদিনা হোটেলকে ১ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় মুনিম ডায়াগনস্টিক সেন্টার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন,বিভিন্ন অনিয়মেের অভিযোগে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। এরা ভবিষ্যতে এ ধরণের অনিয়ম না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!