
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে পুরুষ-১,৯৯,৫৭৪ জন, মহিলা-২,০১,৯২৪ জন, হিজরা-১জন। মোট ভোটের সংখ্যা ৪,০১,৪৯৯ । মোট কেন্দ্র সংখ্যা ১২৭টি। ১২৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের নূর মোহাম্মদ নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট পেয়ে প্রথমবারের মত বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এস এম আবু সায়েম পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে পুরুষ-১,৩৪,৮২১, মহিলা-১,৩০,০৮৫ জন, হিজরা-১ জন। মোট ভোটার সংখ্যা ২,৬৪,৯০৭ জন। মোট কেন্দ্র সংখ্যা ৯২টি। ৯২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের মো. ফরিদুল হক খান নৌকা প্রতীকে ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে বেসরকারী ভাবে এবারো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের এস এম শাহিনুজ্জামান ভোট পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে পুরুষ-২,৫৩,৭১৭, মহিলা-২,৪৮,০৯৭, হিজরা-২ জন। মোট ভোটার সংখ্যা ৫,০১,৮১৯। মোট কেন্দ্র সংখ্যা ১৫৩টি। ১৫৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী মির্জা আজম ২ লাখ ৭৬ হাজার ৪৫৩ ভোট পেয়ে ৭ম বারের মত বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে জাতীয় পার্টির মীর সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭ হাজার ৪৭০ ভোট।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে পুরুষ-১,৪৩,৮৭৩, মহিলা-১,৪৫,৩৮৭ হিজরা-১ জন। মোট ভোটার সংখ্যা ২,৮৯,২৬১ জন। মোট কেন্দ্র সংখ্যা ৮৯টি। ৮৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশীদ ট্রাক প্রতীক নিয়ে ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে প্রথমবারের মত বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল নৌকা প্রতীক নিয়ে ৪৭ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন।
জামালপুর-৫ (সদর) আসনে পুরুষ-২,৬৪,৫৭৫, মহিলা-২,৭৭,৮৯৮, হিজরা-৭জন। মোট ভোটার সংখ্যা ৫,৪২,৪৮০। মোট কেন্দ্র সংখ্যা ১৫৯টি। একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ১৫৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. আবুল কালাম আজাদ নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ১৫হাজার ৯১৩ ভোট পেয়ে প্রথমবারের মত বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মো. রেজাউল করিম পেয়েছেন ৬৫হাজার ২৪৯ ভোট।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা