
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে তাদের মনোনিত করা হয়। এতে মোট ১০২ জনকে মনোনিত করা হয়। বিজেএস পরীক্ষায় মেধাতালিকা দ্বিতীয় হওয়ার বিষয়ে জান্নাতুন নাঈম মিতু বলেন, আমার এই ফলাফলের জন্য পরিবার ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমি প্রথম বর্ষ থেকে একাডেমিক পড়াশোনায় মনোযোগী ছিলাম। ডিপার্টমেন্টে রেজাল্টও ভালো ছিলো আমার। বন্ধুৃরাও আমাকে উৎসাহ দিতো। তারা বলতো ডিপার্টমেন্টের মতো জুডিশিয়ারিতে আমি ভালো করতে পারবো। অবশেষে আল্লাহর রহমতে এই পরীক্ষায় আমি দ্বিতীয় হয়েছি।
এ বিষয়ে আইন বিভাগের সভাপতি প্রফেসর হাসিবুল আলম প্রধান বলেন, ‘আজকের দিনটি আমাদের আইন বিভাগের জন্য অশেষ এক আনন্দ ও গর্বের দিন। ১৪তম বিজেএস পরীক্ষায় (সহকারী জজ) পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছে। এই ফলাফল প্রমাণ কওে রাবির আইন বিভাগই সেরা। আমাদের বিভাগের বিভিন্ন ব্যাচ থেকে আরো অনেকেই সহকারি জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য