
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ই.এল.সি ক্লাবের এর সহযোগিতায় ১৩ এবং ১৪ তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য Basic statistics with minitab ট্রেনিং এর আয়োজন করে কুবি অর্থনীতি ক্লাব। অর্থনীতি ক্লাবের সভাপতি ও সহযোগী অধ্যাপক নবীন কুন্ডু এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। ২০ মার্চ(রবিবার) ট্রেনিং এর উদ্বোধন করা হয় এবং ৩ দিনব্যাপী এই ট্রেনিং চলমান থাকবে। উক্ত ট্রেনিং সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা।
অর্থনীতি ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক নবীন কুন্ডু বলেন, আমাদের এই ট্রেনিং শিক্ষার্থীদের গবেষণায় ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। উক্ত ট্রেনিং এ শিক্ষার্থীদের গবেষণার বুনিয়াদি শিখানো হবে। তিনি আরো বলেন, আমাদের অর্থ সংকট থাকার কারণে প্রোগ্রামটি বড় পরিসরে করতে পারিনি, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল থেকে যদি আমাদের সহযোগিতা করা হয় তাহলে ভবিষ্যতে আমরা বড় পরিসরে প্রোগ্রামের আয়োজন করতে পারবো।

আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
ঢাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় ও বাংলাদেশের রাজনীতিতে চুনকালি
শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে, অভিযোগ তিন ভিপি প্রার্থীর