
সাত কলেজের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের ১৩ সদস্যের কমিটি গঠনকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার (২৯ অক্টোবর)ফের রাজধানীর সাইন্সল্যাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৮ অক্টোবর) রাতে আন্দোলনের সংগঠক মোত্তাকি বিশ্বাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা কমিটির ন্যায় সভাকেও প্রত্যাখ্যান করছে। এতে আরও বলা হয়, মঙ্গলবার সাত কলেজ শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত ঢাকা কলেজ ক্যাম্পাসে সমাবেশ কর্মসূচি ছিল। ঢাকা কলেজের সমাবেশ কর্মসূচির পরিবর্তে মঙ্গলবার সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
ঢাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় ও বাংলাদেশের রাজনীতিতে চুনকালি
শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে, অভিযোগ তিন ভিপি প্রার্থীর