
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ১৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
ঢাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় ও বাংলাদেশের রাজনীতিতে চুনকালি
শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে, অভিযোগ তিন ভিপি প্রার্থীর