
টঙ্গী প্রতিনিধি: শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিল (জিওয়াইডিসি) এর “অনুপ্রেরণামূলক শিক্ষাবিদ” হিসেবে সম্মাননা এ্যাওয়ার্ড পেলেন গাজীপুরের কালীগঞ্জের কৃতিসন্তান, টঙ্গীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান।
গতকাল রোববার নেপালের কাঠমুন্ডুতে গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ২০২৪ এর এক জমকালো অনুষ্ঠানে অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের হাতে এই সম্মাননা এ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের মাননীয় অর্থমন্ত্রী ড. প্রকাশ শরণ মাহাত। সম্মানিত অতিথি ছিলেন নেপালের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের ডেপুটি স্পিকার ইন্দিরা রানামাগারসহ প্রমুখ। এ এ্যাওয়ার্ড গ্রহণ করার লক্ষে গত বৃহস্পতিবার বিকেলে একটি এয়ারলাইন্স যোগে নেপালের কাঠমুন্ডুতে যান অধ্যক্ষ ওয়াদুদুর রহমান।

আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
ঢাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় ও বাংলাদেশের রাজনীতিতে চুনকালি
শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে, অভিযোগ তিন ভিপি প্রার্থীর