হোম » শিক্ষা » মোরেলগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোরেলগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোরেলগঞ্জ প্রতিনিধি : মোরেলগঞ্জে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টায় সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান ও পৌরসভা মেয়র এস এম মনিরুল হক তালুকদার।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাক এম এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, এ সি লাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার।  এবারের  প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরের ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেণ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!