
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদ বুদ্ধিজীবীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শহিদ বুদ্ধিজীবী আধ্যাপক গোলাম মোস্তাফা ও ডা. সুজাউদ্দীন আহমদ এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
এতে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক নুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। এেেত বীরমুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য