হোম » সারাদেশ » কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর অব আখতারুজ্জামান আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ায় ত্রিমুখী লড়াইয়ের আবাস

কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর অব আখতারুজ্জামান আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ায় ত্রিমুখী লড়াইয়ের আবাস

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদানকারী বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে গত ৩ ডিসেম্বর কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। মনোনয়নপত্রের সাথে যুক্ত করা হলফনামায় মামলা ও ঋণের তথ্য না দেওয়ায় তথ্য গোপন করার কারণ উল্লেখ করে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছিল। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মনোনয়নপত্র জমাদানকারী মোট আটজনের মধ্যে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য দুইজন হলেন, তৃণমূল বিএনপি প্রার্থী মো. আহসান উল্লাহ ও গণতন্ত্রী পার্টির প্রার্থী মো. আশরাফ আলী। বাকি পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন, এনপিপি প্রার্থী আলেয়া, গণফ্রন্ট প্রার্থী মীর তৈয়ব মো. রেজাউল কবির এবং বিএনএফ প্রার্থী মো. বিল্লাল হোসেন। দুই বারের সংসদ সদস্য মেজর অব আখতারুজ্জামান মনোনয়ন ফিরে পাওয়ায় এ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসনের কটিয়াদী উপজেলার বাসিন্দা দুই প্রার্থীদের মধ্যে একজন হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাহার আকন্দ অপরজন হলেন বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য মেজর অব আত্মারুজ্জামানের মধ্যে এ উপজেলার ভোট ভাগাভাগি হলে পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন তার নিজ উপজেলার ভোটের সিংহভাগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংসদীয় আসনটির বিভিন্ন স্থানের ভোটারদের সাথে সরেজমিনে গিয়ে কথা বলে জানা যায় মেজর অব আখতারুজ্জামান আপিলে মনোনয়ন ফিরে পাওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন এর মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার জোড় সম্ভাবনা রয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দর মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হলে আসনটিতে এই তিন হেভিওয়েট প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। রবিবার (৭ জানুয়ারি) ভোটের ফলাফলেই জানা যাবে কে হয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!