
মোঃ নাজমুল হোসেন বিজয়, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ন ভাবে উদযাপন উপলক্ষে তালতলী থানার বিভিন্ন পূজা মন্ডপে মোতায়েনকৃত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ অক্টোবর) তালতলী থানা চত্বরে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠানে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আবদার মোল্লা। তারা বলেন, দুর্গোৎসব ঘিরে ইতোমধ্যে এই উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়ছে। তালতলী উপজেলায় এ বছর ১৩ টি পুজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তালতলী থানার (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গা পূজা উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। সকলকে শারদীয় শুভেচ্ছা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য