
মিজানুর রহমান :লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকার সময় স্কলের বেঙ্গল অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। আহবায়ক সিনিয়র সহকারী শিক্ষিকা জনাবা সেলিনা জামান গীতি।
সভাপতিত্ব করেন হাতীবান্ধা এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল।
এ সময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন (শাহ গরীবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়) এর সিনিয়র শিক্ষক (ইংরেজি) জনাব সফিকুল ইসলাম ও মৃনাল কান্তি বর্মন (নওদাবাস কালীমোহন তফশিলী বিদ্যালয়)
আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মাজেদুর রহমান ছন্দ, সিনিয়র সহকারী শিক্ষক আবু তাহের, মোবারক হোসেন, মন্জুর হোসেন সহ আরো অনেক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
শিক্ষিকা সেলিনা জামান গীতি জানান এই প্রতিষ্ঠানে এই প্রথম আন্ত:শ্রেণি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, পরবর্তীতে বৃহদাকার করার পরিকল্পনা রয়েছে। প্রতিযোগীদের দক্ষ বিচারক মন্ডলী দ্বারা মূল্যায়ন করে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ