হোম » সারাদেশ » ধুনটে অগ্নিকান্ডে ৩টি দোকানের  ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

ধুনটে অগ্নিকান্ডে ৩টি দোকানের  ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে একই মালিকের পাশাপাশি দুইটি ভ্যারাইটিজ দোকান ও একটি মুদির দোকানে অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অগ্নিকান্ডে একই মালিকের দোকানে বিক্রির জন্য মজুত রাখা টিভি, ফ্রিজ, ফার্নিচার,গ্যাসের সিলিন্ডার সহ যাবতীয় মালামাল ও একটি মুদি দোকান পুড়ে যায়। ২০ সেপ্টেম্বর বুধবার রাত প্রায় ৯ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর ইবনে সাউদ ওই ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে হাবিবুর রহমানের ছেলে ও মুদি দোকান মালিক আব্দুল্লাহ মথুরাপুর গ্রামের মজের উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাত ৯ টার দিকে ব্যবসায়ীক কাজ শেষে দোকান তালা বন্ধ করে নিজ নিজ বাড়িতে যান দোকান মালিকরা। কিছুক্ষণ পরেই বাজারে তারা দোকানে অগ্নিকান্ড ঘটেছে বলে তারা খবর পান। পরে স্থানীয়রা উপজেলা ফায়ার ষ্টেশনে খবর দেয়।

ধুনট ফায়ার ষ্টেশন লিডার হামিদুল ইসলাম জানান, রাত ৯টা ২০ মিনিটে খবর পেয়ে ১৮ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডে ইবনে সাউদের ২টি ও আব্দুল্লাহ নামের একজনের ১টি দোকান পুড়ে যায়। ৩টি দোকানের আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে তথ্য নিশ্চিত করে ফায়ার ষ্টেশন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!