
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেদোয়ান প্রামানিক (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে। রেদোয়ান প্রামানিক সান্দিড়া পশ্চিম পাড়া এলাকার ইসাহাক প্রামানিকের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে চলে যায় রেদোয়ান। ওই রাতে আনুমানিক সাড়ে ৩ টায় সময় তার চাচাতো ভাই রুমে ঢুকতেই দেখতে পায় ঘরের সেলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে রেদোয়ান।
এ সময় তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ওই কক্ষে গিয়ে মৃত অবস্থায় মরদেহটি দেখতে পায়। তবে মোবাইলে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে এ ঘটনা ঘটিয়ে থাকতে বলে ধারণা করছেন স্থানীয়রা।
পরিবারের সদস্যরা আরও জানান, রেদোয়ান একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। উভয় পক্ষ কথা বলে আজ সোমবার (২৪ জুলাই) তাদের বিয়ের দিন ধার্য করা হয়। তারপরেও কেন সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এটা আমরা বুঝতে পারছি না।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল