
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (১৩) এক কিশোরে’র মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১ টায় ওই কিশোর কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। ট্রেনটি উপজেলার ছাতিয়ানগ্রাম রেল স্টেশন অতিক্রম করার সময় ওই ট্রেন থেকে পড়ে ওই কিশোর গুরুতর আহত হন। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল আহত ঐ কিশোরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিশোর বয়স হওয়ার কারণে তার পরিচয় শনাক্ত করতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তার পরিচয় শনাক্তের জন্য সর্বচ্চ চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্ততি চলছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা