
মো:তারিকুর রহমান স্টাফ রিপোটার: থানাধীন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ১৭.০৭.২০২৩ সকাল ০৮:০০ ঘটিকা হতে নিরবিচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং জেলা পুলিশের চুয়াডাংগা এসপি আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা আন্দুলবাড়ীয়া ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রসমূহ সরেজমিন পরিদর্শন করেন।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার মোতায়েন, সার্বক্ষণিক স্ট্রাইকিং ও মোবাইল টিম, ডিবি পুলিশের টিম, র্যাবের টহল দল, বিজিবি কঠোর অবস্থানে আছে। ইতোমধ্যে, সকল ভোটারগণকে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো:রোকনউজ্জামান জীবননগর, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য