
আওয়াজ অনলাইন: জুলাই থেকে এক কোটি পরিবারের মধ্যে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ।
খাদ্যমন্ত্রী বলেন, এক কোটি পরিবার টিসিবির পণ্য পাচ্ছেন। এবার তাদের ৩০ টাকা দরে ৫ কেজি চালও দেওয়া হবে। জুলাই থেকে এ চাল দেওয়া হবে। তারা যখন টিসিবির পণ্য নেবেন, তখন এ চালও দেয়া হবে।
তিনি বলেন, আমরা অভ্যন্তরীণভাবে সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। আর চার লাখ মেট্রিক টন ধান। চাল ছিল ৪৪ টাকা কেজি, ধান ছিল ৩০ টাকা। আগস্টের শেষ দিন পর্যন্ত আমাদের এগুলো কেনার কথা। এর মধ্যেই আমরা চাল ক্রয় করেছি ছয় লাখ ৫৬ হাজার ৫৭৮ মেট্রিক টন। ধান সংগ্রহ করেছি এক লাখ ১৫ হাজার ২৭২ মেট্রিক টন। জুনের পর, জুলাই আগস্ট, এভাবে মাস ভাগ করতে গেলে জুনে চার লাখ ক্রয় করলেই আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। আমরা লক্ষ্যমাত্রার বেশি ক্রয় করেছি। আশা করছি সম্পূর্ণ চাল ক্রয় করতে পারব।
খাদ্যমন্ত্রী আরও বলেন, শনিবার পর্যন্ত আমরা ধান ক্রয় করেছি এক লাখ ১৫ হাজার ২৭২ মেট্রিক টন। এখনও তিন দিন সময় আছে। আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব বলে দৃঢ় বিশ্বাস করছি। এবার যেহেতু বাম্পার ফলন হয়েছে, তার জন্য চালের মানও আমরা ভালো পেয়েছি।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা