
সহদেব সূত্রধর সায়ন: টাঙ্গাইলে বাসাইলে বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেলা হল রুমে সন্ত্রাস ও জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ এবং গুজব প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন বাসাইল শাখার ইসলামিক ফাউণ্ডেশন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান, বাসাইল উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের সাধারণ মডেল কেয়ারটেকার মোঃ রাশেদুল ইসলাম, সাধারণ মডেল কেয়ারটেকার মোঃ ইয়াসিন আলী খান সহ বাসাইল উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন বাসাইল উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ রাসেল আহমেদ। উপস্থিত সকল বক্তাগণ বলেন, সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ এবং গুজব প্রতিরোধ করা জন্য সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য আহবান জানান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ