
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জের সলঙ্গায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিন জন।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতুর পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন মহিলা ও একজন শিশু। হিহতরা হলেন, সিরাজগঞ্জ শহরের ফজলুল হক রোডের রিপন শেখের স্ত্রী মুরশিদা খাতুন (২২), তার মেয়ে নিহান ইসলাম (৬মাস), আরেক জনের নাম পরিচয় পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী লোকাল বাস চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা একজন যাত্রী। আহত অবস্থায় সিএনজির অপর পাচ যাত্রিকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধিন অবস্থায় এক নারী ও এক শিশু মারা যায়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা