
রবিউল হাসান লায়ন: জামালপুরে পাইপ লাইনের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহের স্মল স্কীম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে মানবসম্পদ উন্নয়ণ গ্রামীন পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের বাস্তবায়নে শহরের মির্জা আজম অডিটোরিয়ামে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকোশলী সুলতান মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসোন, সদর থানার ওসি (অপারেশন) মো. আমিনুল ইসলাম, মেডিক্যাল অফিসার ড. মোস্তাফিজুর রহমান, মানবসম্পদ উন্নয়ন গ্রামীন পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের সোশ্যাল সেফগার্ড স্পেশালিষ্ট শামস উদ্দিন মো. রফি প্রমুখ।
সভায় সদর, সরিষাবাড়ি, মেলান্দহ ও মাদারগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ