
গোলাম রব্বানী দুলাল: বগুড়ার সান্তাহারে ১৫পিস এ্যাম্পুলসহ সজল (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক সজল নওগাঁ জেলার সদর উপজেলার নিউ সাহাপুর এলাকার বিপ্লব হোসেনের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, রবিবার রাতে সান্তাহার পৌর শহরের ওভার ব্রীজ এলাকায় জনৈক টুটুলের দোকানের সামনে এক ব্যক্তি মাদক বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি ১৫পিস নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭