
দাগনভূঞা প্রতিনিধি: পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবসায়ী মনিটরিং বিষয়ে দাগনভূঞা উপজেলাধীন বাজার ব্যবসায়ী ও নেতৃবৃন্দের সাথে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ১৫ ই মার্চ দাগনভূঞা অফিসার্স ক্লাবের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, উপজেলা কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার, ওসি হাসান ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মাহাবুব রহমান, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদদীন লিটন, ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মাংস ব্যবসায়ী হাসান, মিজানুর রহমান মুরগী ব্যবসায়ী, সাহাবুদ্দীন মুদি দোকানদার মোঃ কামরুল সিলোনিয়া বাজার ব্যবসায়ী সমিতি, কামাল উদ্দিন স্কুল মার্কেট, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, রমজান মাসে ব্যবসায়ীরা যেন দাম নিয়ন্ত্রণ রাখে এবং খাবার হোটেল গুলোতে যেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার প্রস্তুত করেন।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা