
আওয়াজ অনলাইন: আগের দিন চন্ডিকা হাথুরুসিংহেকে ‘খুব ভালো মানুষ’ অভিহিত করেছিলেন খালেদ মাহমুদ সুজন। ২৪ ঘণ্টা না যেতেই একই কথা উচ্চারিত হলো জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের কণ্ঠে।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে পণ্যের প্রচারণামূলক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাসকিন বক্তব্য দিতে গিয়ে নতুন হেড কোচ হাথুরুসিংহের প্রশংসায় পঞ্চমুখ।
হাথুরুকে সৎ মানুষ ও ভালো মানের কোচ বলে অভিহিত করে তাসকিন বলেন, ‘আমি রোমাঞ্চিত যে আমাদের সেই আগের হাথুরুসিংহে কোচ হয়ে আসছেন। তিনি যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ। নিশ্চিতভাবে তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা ভালো হবে।’
তাসকিন বোঝানোর চেষ্টা করেন, হাথুরু যখন কোচ ছিলেন, তখন তিনিসহ (তাসকিন) বেশ কজন তরুণ খেলোয়াড় ছিলেন। তারা সময়ের প্রবাহতায় পরিণত হয়েছেন এবং টিম বাংলাদেশও আগের চেয়ে এখন ভালো অবস্থায় আছে।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
ফিফা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেখলেই পাবেন ৬১ লাখ টাকা
পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই : এনরিকে