
আওয়াজ অনলাইন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ফাউন্ডেশনে ৭ ক্যাটাগরির পদে ৫ম থেকে ১৬তম গ্রেডে ১১৭ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী শুক্রবারের (৩ ফেব্রুয়ারি) মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
- ১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (আইসিটি)
পদসংখ্যা: ১ -
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/সিএসই/আইসিটি–সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় ষষ্ঠ গ্রেডের (৩৫,৫০০-৬৭,০১০) পদে বা বেসরকারি পর্যায়ে সহকারী মহাব্যবস্থাপক বা আঞ্চলিক ব্যবস্থাপক সমপর্যায়ের কমপক্ষে ৫৬,৫২৫ টাকা বেতন পদে সফটওয়্যার ডেভেলপমেন্টের (প্রোগ্রামিং ও ডেটাবেজ) অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতা। অভিজ্ঞতাসম্পন্ন ও স্বীকৃত কোনো কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্যকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫) - ২. পদের নাম: সহকারী মহাব্যবস্থাপক (প্রোগ্রামার)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/সিএসই/আইসিটি–সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় নবম গ্রেডের (২২,০০০-৫৩,০৬০) পদে বা বেসরকারি পর্যায়ে ব্যবস্থাপক/সিনিয়র উপজেলা ব্যবস্থাপক সমপর্যায়ের কমপক্ষে ৩৭,১৫০ টাকা বেতন পদে পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬) -
৩. পদের নাম: উপব্যবস্থাপক (হিসাব)
পদসংখ্যা: ১
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ হিসাববিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর অথবা হিসাববিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর এবং সিএ কোর্স সম্পন্ন (সিসি) হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আরও পড়ুন
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে
গতি পাচ্ছে না দেশের প্রধান শেয়ারবাজার
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান