
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে ২০ বোতল ফেনসিডিলসহ শামীম আক্তার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আটককৃত শামীম ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলে নোহাহাটি এলাকার আব্দুল জেলালের ছেলে।
১৫ বিজিবি’র দইখাওয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার সওদাগর মিয়া বলেন, ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দইখাওয়া কোম্পানী কমান্ডারের নেতৃত্বে বিজিবি’র টহলরত সদস্যরা তাকে আটক করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য