হোম » সারাদেশ » হাতীবান্ধা সীমান্তে ভারতীয় নাগরিক ফেনসিডিলসহ আটক

হাতীবান্ধা সীমান্তে ভারতীয় নাগরিক ফেনসিডিলসহ আটক

মিজানুর রহমান: লালমনিরহাটের  হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে ২০ বোতল ফেনসিডিলসহ শামীম আক্তার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আটককৃত শামীম ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলে নোহাহাটি এলাকার আব্দুল জেলালের ছেলে।
১৫ বিজিবি’র দইখাওয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার সওদাগর মিয়া বলেন, ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দইখাওয়া কোম্পানী কমান্ডারের নেতৃত্বে বিজিবি’র টহলরত সদস্যরা তাকে আটক করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!