হোম » সারাদেশ » আওয়ামী লীগ নেত্রী আলো দ্বিতীয় বার জেলা পরিষদ সদস্য নিবার্চিত

আওয়ামী লীগ নেত্রী আলো দ্বিতীয় বার জেলা পরিষদ সদস্য নিবার্চিত

রায়হান আলীঃ সিরাজগঞ্জ জেলা পরিষদ নিবার্চনে উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার আলো দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনে সদস্য নিবার্চিত হয়েছেন। জেলার উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা নিয়ে গঠিত ২ নম্বর ওয়ার্ড থেকে তিনি সোমবার জেলা পরিষদ নিবার্চনে সদস্য নিবার্চিত হন। কামরুন্নাহার পেয়েছেন ১৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রায়গঞ্জ উপজেলার বাসিন্দা পরী খাতুন পেয়েছেন ১৫৯ ভোট। এই আসনে মোট ভোটার ছিল ৩৮৬।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মীর শহিদুল ইসলা পুন্নুর স্ত্রী নারী নেত্রী কামরুন্নাহার আলো এর আগের মেয়াদেও জেলা পরিষদের নারী সদস্যের দায়িত্ব পালন করেন। তিনি উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

সিরাজগঞ্জ জেলা নিবার্চন কর্মকতার্ মোঃ শহিদুল ইসলাম কামরুন্নাহার আলোর সংরক্ষিত নারী আসনে নিবার্চিত হবার বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!