
মাথিয়া ঐশী, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে “টেগর এন্ড হিস লিগ্যাসি ইন দ্যা আরব ওয়াল্ড” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারীতে বুধবার (১৪ সেপ্টেম্বর) এই সেমিনার অনুষ্ঠিত হয়। আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে ও অধ্যাপক ড. এ.কে.এম শামসুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবী ও ফারসি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মোঃ ইসরাত আলী মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের অধ্যাপক ড. মোঃ তোজাম্মেল হোসাইন।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, রবীন্দ্রনাথের কবিতার ঐক্যতা তাকে বাংলা, ইংরেজী, বাংলা সব সাহিত্যের শিখরে পৌঁছে দিয়েছে। রবীন্দ্রনাথকে কোন ধর্ম, বর্ণ, জাতিতে ভিন্ন করা যায়না।রবীন্দ্রনাথ একজন সাহিত্য পিপাসু মানুষ ছিলেন। সেই পিপাসা থেকেই তিনি বিভিন্ন দেশ ভ্রমনের মধ্যমে বিশ্ব সাহিত্যের সমন্বয় সাধন করেছেন।
এছাড়া আরও বক্তব্য প্রদান করেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, অধ্যাপক ড. হাবিবুর রহমান (রহমান হাবিব), অধ্যাপক ড. মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মোস্তাক আলী, অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান, অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য,সেমিনারে আরব বিশ্ব ও সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান মূলক এবং ধর্মীয়ভাবে রবীন্দ্রনাথ হিন্দু সম্প্রদায়ের হলেও তার সাহিত্যিক বাস্তবতা থেকে তার লেখনীকে যে কোন ধর্মে সীমাবদ্ধ করা যায়না এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য