হোম » সারাদেশ » তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে সে নির্বাচন কখনই গ্রহণযোগ্য ও অবাধ সুষ্ঠু হবে না

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে সে নির্বাচন কখনই গ্রহণযোগ্য ও অবাধ সুষ্ঠু হবে না

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে সে নির্বাচন কখনই গ্রহণযোগ্য ও অবাধ সুষ্ঠু হবে না। দেশের মানুষ এ নির্বাচনে অংশ নিবেন না।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজের বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনকেই আমরা মানি না। নির্বাচন কমিশনের রোডম্যাপ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই।
তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন কেন কোনো নির্বাচনই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখতে চান না আওয়ামী লীগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে জয়লাভ করতে চায়। ভারত সফর শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে মির্জা ফখরুল বলেন, ভারত থেকে কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী। আমাদের যে তিস্তা ও অভিন্ন নদীগুলোর সমস্যা, সীমান্ত হত্যা, এসব বিষয়ে সমাধান আনতে পারেননি তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!