হোম » শিক্ষা » জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় যবিপ্রবি’কে হারিয়ে জয়ী কুবি

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় যবিপ্রবি’কে হারিয়ে জয়ী কুবি

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধিঃ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত ‘স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২২’ এ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল টিমকে হারিয়ে বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল টিম।
আজ ৩০ শে মার্চ সকাল সাড়ে ১০টায় বিটিভির, চট্টগ্রাম কেন্দ্রে বিতর্কটি অনুষ্ঠিত হয় । এই বিতর্কের প্রস্তাবনা,’ নিজ জমিতে চাষের অধিকার থাকলেও গৃহ নির্মাণ অধিকার সীমিত করা উচিত’ এর পক্ষে অংশগ্রহণ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল টিম এবং বিপক্ষে অংশগ্রহণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল টিম। এতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল দলের সদস্যরা ছিলেন যথাক্রমে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মোঃ তরিকুল ইসলাম, মোঃ মূসা ভূইয়া এবং আব্দুর রহমান। এই বিতর্কে সেরা বিতার্কিক হয়েছেন কুবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
সেরা বিতার্কিক মোঃ তরিকুল ইসলাম বলেন, একজন বিতার্কিকের জন্য ভালোলাগার কাজ হচ্ছে জাতীয় টেলিভিশন বিতর্কে জয়ী হওয়া। যেহেতু কুবি ডিবেটিং সোসাইটি থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করি, সেখানে এই জয় শুধু ডিবেটিং সোসাইটির নয়, এই জয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এবং কুবির সকল শিক্ষার্থীর। আমরা খুবই গর্বিত ও আনন্দিত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি আহ্বান- আমাদের সবার সাথে সবসময় যেভাবে ছিলেন, অকুন্ঠ সমর্থন দিয়ে সেভাবেই থাকবেন৷ উল্লেখ্য, এ নিয়ে ৫ম বারের মতো টেলিভিশন জাতীয় বিতর্কে বিজয়ী হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!