
মিজানুর রহমানঃ মুজিববর্ষ উপলক্ষে মুজিবময় করবো সময়, এই স্লোগানকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র উদ্যোগে ৪০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন ও সিংগীমারী ইউনিয়নে ৪০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক (শ্যামল), সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ও টংভাঙ্গা ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান সেলিম হোসেন প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল